কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ এ ০৯:৫২ PM
কন্টেন্ট: পাতা
| উদ্ভিদ সংগনিরোধ উইং কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর একটি গুরুত্বপূর্ন অংগ। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO)-য় স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশকে আন্তর্জাতিক বানিজ্যে টিকে থাকতে WTO-SPS (Sanitary and Phytosanitary Measures) Agreement অনুযায়ী উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা উদ্ভিদ সংগনিরোধ উইং এর জন্য বাধ্যতামূলক । বাংলাদেশের কৃষিকে রক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ উইং আমদানিকৃত উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য, উপকারী জীবাণু এবং প্যাকিং ম্যাটেরিয়াল এর সাথে পরিবাহিত হয়ে যাতে বিদেশী পোকামাকড় ও রোগবালাই দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহন ও ঝুঁকিমুক্ত আমদানি নিশ্চিতকরন এবং আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরনপূর্বক বিদেশে উদ্ভিদ ও উদ্ভিদজাত পন্য রপ্তানির মাধ্যমে রপ্তানি কার্যক্রম বৃদ্ধি ও গতিশীল করে আসছে। বাংলাদেশের উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যেই ই-ফাইটোসেনেটারী সার্টিফিকেট পদ্ধতি প্রবর্তন এবং দেশের সকল সংগনিরোধ কেন্দ্রের ল্যাবরেটরী আধুনিকীকরণের কাজ এ উইং এর পর্যবেক্ষণে চলছে। মোদ্দাকথা হচ্ছে উদ্ভিদ সংগনিরোধ আইন-২০১১ এর বাস্তবায়নই উদ্ভিদ সংগনিরোধ উইং এর মূল লক্ষ্য। |
উইং প্রধান পরিচালক
|
উদ্ভিদ সংগনিরোধ উইং এর প্রধান দায়িত্বগুলো হলোঃ
মাঠ পর্যায়ে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সমূহঃ
| ক্র. নং | ‘‘ক’’ শ্রেণীভুক্ত (১২টি) | ‘‘খ’’ শ্রেণীভুক্ত (৮টি) | ‘‘গ’’ শ্রেণীভুক্ত (১০টি) |
| ১ | সমুদ্রবন্দর, চট্টগ্রাম | স্থলবন্দর,দর্শনা, চুয়াডাংগা | স্থলবন্দর, কামালপুর, বকশীগঞ্জ, জামালপুর |
| ২ | স্থলবন্দর, টেকনাফ, কক্সবাজার | স্থলবন্দর, তামাবিল, সিলেট | স্থলবন্দর, বিলোনিয়া, ফেনী |
| ৩ | শাহজালাল আমর্ত্মজাতিক বিমানবন্দর, ঢাকা | স্থলবন্দর, জকিগঞ্জ, সিলেট | স্থলবন্দর, বিরল, দিনাজপুর |
| ৪ | সমুদ্রবন্দর, মংলা, বাগেরহাট | স্থলবন্দর, বাংলাবান্ধা, পঞ্চগড় | স্থলবন্দর, বেতুলি, মৌলভীবাজার |
| ৫ | স্থলবন্দর, ভোমরা, সাতক্ষীরা | স্থলবন্দর, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ | স্থলবন্দর, চাতালপুর, মৌলভীবাজার |
| ৬ | স্থলবন্দর, বেনাপোল, যশোর | স্থলবন্দর, বিবির বাজার, কুমিল্লা | স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ |
| ৭ | স্থলবন্দর, আখাউড়া, ব্রাহ্মনবাড়িয়া | নদীবন্দর, নারায়নগঞ্জ | স্থলবন্দর, দৌলতগঞ্জ, জীবননগর, চুয়াডাঙ্গা |
| ৮ | স্থলবন্দর, সোনামসজিদ, চাঁপাইনবাবগঞ্জ | আইসিডি, কমলাপুর, ঢাকা | স্থলবন্দর, বিয়ানীবাজার, সিলেট |
| ৯ | স্থলবন্দর, হিলি, হাকিমপুর, দিনাজপুর | আইসিটি, পানগাও, কেরানীগঞ্জ, ঢাকা | স্থলবন্দর, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম |
| ১০ | স্থলবন্দর, বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট | স্থলবন্দর, নাকুগাঁও, নালিতাবাড়ী, শেরপুর | |
| ১১ | শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম | ||
| ১২ | ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট |
উদ্ভিদ সংগনিরোধ উইং এর আওতাধীন চলমান কর্মসূচি/ প্রকল্প:
১. কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প।
২. রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প।
৩. ফল, সবজি ও দানাদার ফসলের বালাই ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক কর্মসূচি।
প্রয়োজনীয় তথ্যসমূহঃ
⇒ বালাই ঝুকি বিশ্লেষণ (গ্লুবোডেরা, মিলিবাগ, কুমড়া, কাট ফ্লাওয়ার ফলিয়েজ, আম, গম, আলু, বাদাম, ডাল, তুলা, বেগুন, নারিকেল, পেয়ারা, পিয়াজ ও রসুন, সাইট্রাস, তিল)
⇒ উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রম প্রতিবেদন সেপ্টেম্বর’২০১৪
⇒ উদ্ভিদ সংগনিরোধ বিষয়ক উপস্থাপনাঃ পেস্ট রিস্ক এনালাইসিস, পেস্ট রিস্ক এনালাইসিস অন সাইট্রাস ক্রপস, জেনটেশন অন ফাইটোসেনেটারী
⇒ ফাইটোস্যানিটারী দ্রব্যাদি আমদানী ও রপ্তানীতে প্রয়োজনীয়
⇒ আমদানী ও রপ্তানী অনুমতি প্রত্রের জন্য করণীয়